ডিএসইতে গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন ১৬ শতাংশ বেড়েছে
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সিংহভাগ কোম্পানির শেয়ারদর পতনের পাশাপাশি সব সূচকের পতন দেখা গেছে। তবে দৈনিক গড় লেনদেন ১৫ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে। অন্যদিকে গত সপ্তাহে বাজার মূলধন কমেছে শূন্য দশমিক ৩৮ শতাংশ। আগের সপ্তাহে ৫ কার্যদিবস লেনদেন হয়েছে, আর গত সপ্তাহে ৫ কার্যদিবস লেনদেন হয়।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহে মোট ৪১২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত ছিল ২২ কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ১৯টির। দৈনিক গড় লেনদেন হয় ৪৫১ কোটি ৬০ লাখ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছিল ৩৯০ কোটি ১৪ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন বেড়েছে ১৫ দশমিক ৭৫ শতাংশ।
সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২১ দশমিক ৮২ শতাংশ। সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ১ দশমিক ৯৫ শতাংশ বা ৪০ পয়সা কমে প্রতিটি শেয়ার সর্বশেষ ২০ টাকা ১০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে ৩৩ লাখ ৬৭ হাজার ৬০৭টি শেয়ার ১ হাজার ২০৮ বার হাতবদল হয়, যার বাজারদর ৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনিম্ন ১৯ টাকা ৯০ পয়সা থেকে সর্বোচ্চ ২০ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়। আর গত এক বছরের মধ্যে কোম্পানিটি শেয়ার ১০ টাকা ৮০ পয়সা থেকে ৩৫ টাকা ৬০ পয়সার মধ্যে ওঠানামা করে।
এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে ফরচুন শুজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২০ দশমিক ২১ শতাংশ। এদিকে সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ৬ দশমিক ৬০ শতাংশ বা ২ টাকা ১০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৩৩ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে ৫৫ লাখ ৫২ হাজার ১৯৬টি শেয়ার মোট ৫ হাজার ১২২ বার হাতবদল হয়, যার বাজারদর ১৮ কোটি টাকা। দিনভর শেয়ারদর সর্বনিম্ন ৩০ টাকা ৯০ পয়সা থেকে সর্বোচ্চ ৩৪ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ২৭ টাকা ৫০ পয়সা থেকে ৭৫ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করে।
আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গত সপ্তাহে দৈনিক গড়ে ২৪ কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করছে কোম্পানিটি। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অবদান ৫ দশমিক ৪১ শতাংশ। বীচ হ্যাচারি লিমিটেডের গত সপ্তাহে দৈনিক গড়ে ১৪ কোটি ৮২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং সাপ্তাহিক লেনদেনের দ্বিতীয় অবস্থান করছে কোম্পানিটি। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অবদান ৩ দশমিক ২৮ শতাংশ। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের গত সপ্তাহে দৈনিক গড়ে ১৪ কোটি ৬০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং সাপ্তাহিক লেনদেনের তৃতীয় অবস্থান করছে কোম্পানিটি। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অবদান ৩ দশমিক ২৩ শতাংশ। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের গত সপ্তাহে দৈনিক গড়ে ১৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং সাপ্তাহিক লেনদেনের চতুর্থ অবস্থান করছে কোম্পানিটি। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অবদান ৩ দশমিক ১৯ শতাংশ। তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি গত সপ্তাহে দৈনিক গড়ে ১২ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং সাপ্তাহিক লেনদেনের ৫ম স্থানে অবস্থান করছে কোম্পানিটি। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অবদান ২ দশমিক ৮৫ শতাংশ। স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে গত সপ্তাহে দৈনিক গড়ে ১২ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং সাপ্তাহিক লেনদেনের ষষ্ঠ স্থানে অবস্থান করছে কোম্পানিটি। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অবদান ২ দশমিক ৬৮ শতাংশ।
এন এস।


