শিরোনাম
icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ icon মুন্নু এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল icon রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল icon কমল সোনার দাম
down of head

টানা ৪৮ ঘন্টা শুটিং, হৃদরোগে হাসপাতালে অভিনেত্রী

 

টানা ৪৮ ঘণ্টা শুটিং করে অসুস্থ হয়ে পড়লেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী গেহানা বশিষ্ট। হৃদরোগে আক্রান্ত হওয়ায় মুম্বাইয়ের মালাডের রক্ষা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আপাতত ভেন্টিলেশনে রাখা হয়েছে গেহানাকে। শিগিগিরই সুস্থ করে তোলার জন্য জোর কদমে গেহানার চিকিৎসা চলছে বলে জানা যাচ্ছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বর্তমানে একটি ওয়েব সিরিজের শুটিং করছিলেন গেহানা বশিষ্ট। শুটিংয়ের মাঝেই মাথা ঘুরে পড়ে যান তিনি। অসুস্থ অবস্থায় তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।

চিকিৎসকরা জানান, দিনের পর দিন ধরে ঠিকঠাক খাওয়া-দাওয়া না করে কাজ করে যাচ্ছিলেন গেহানা। সম্প্রতি ৪৮ ঘণ্টা একটানা শ্যুটিং করেছিলেন। খাওয়াদাওয়া না করেই শুটিং করছিলেন তিনি। সেই কারণে শুটিং ফ্লোরের মাঝেই অসুস্থ হয়ে পড়েন বছর ৩১-এর গেহানা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গেহানাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন ব্লাড প্রেসার একদম নীচের দিকে ছিল। অন্যদিকে দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন গেহানা। ফলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই ভেন্টিলেশনে ভর্তি করা হয় অভিনেত্রীকে। ভেন্টিলেশনে নিয়ে যাওয়ার প্রায় ২ ঘণ্টা পর গেহানাকে কিছুটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা হয়। তবে এখনো তার অবস্থা সঙ্কটজনক।

সম্পর্কিত খবর