down of head

জুতা রপ্তানি বেড়েছে যুক্তরাষ্ট্রে

 

বাণিজ্যযুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে চীনের জুতা রপ্তানি কমলেও ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ভারত, কম্বোডিয়া, ব্রাজিল ও বাংলাদেশের বেড়েছে।

ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ১২ কোটি ৬২ লাখ ডলার মূল্যের ৪৬ লাখ ২১ হাজার জোড়া জুতা রপ্তানি হয়েছে। গত বছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ৯ কোটি ৩২ লাখ ডলারের ৩৫ লাখ ৬৭ হাজার জোড়া জুতা। সেই হিসাবে এবার রপ্তানি বেড়েছে ৩৫ দশমিক ৪০ শতাংশ।

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের চামড়ার জুতাই বেশি রপ্তানি হয়। চলতি বছরের প্রথম ৯ মাসে রপ্তানি হওয়া ১২ কোটি ৬২ লাখ ডলারের মধ্যে ১১ কোটি ৯৪ লাখ ডলারেরই চামড়ার জুতা রপ্তানি হয়েছে। বাজারটিতে জুতা রপ্তানিতে দুই বছর ধরে বাংলাদেশ ভালো করছে। ২০১৭ সালে ১১ কোটি ৩৩ লাখ এবং গত বছর ১৩ কোটি ৩২ লাখ ডলারের জুতা রপ্তানি হয়েছে।

বাজারটিতে চলতি বছরের প্রথম ৯ মাসে কেবল বাংলাদেশের জুতা রপ্তানি বেড়েছে ৩৫ শতাংশ।

সম্পর্কিত খবর