চট্টগ্রামে অফিসের জন্য ফ্লোর কিনছে এক্সিম ব্যাংক

অফিসের জন্য চট্টগ্রামের কোতোয়ালি এলাকায় ফ্লোর কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড বা এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।

তথ্যমতে, নগরীর কোতোয়ালি এলাকার জামাল খান রোডে অফিসের জন্য ফ্লোর কিনছে ব্যাংকটি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলার কমন স্পেসসহ এ ফ্লোরের পরিমাণ হবে প্রায় ৮ হাজার ৮৮৯ বর্গফুট। এজন্য ব্যাংকটির ১৬ কোটি টাকা ব্যয় হবে।

চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৫৭ পয়সা।

সম্পর্কিত খবর