পুঁজিবাজারে আসতে এমটিবি ক্যাপিটালের সঙ্গে দুই প্রতিষ্ঠানের এমওইউ সই
পুঁজিবাজারে আসতে মার্চেন্ট ব্যাংক এমটিবি ক্যাপিটাল লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে ফ্লোওয়াটার সলিউশনস লিমিটেড ও ফ্লোসোলার সলিউশনস লিমিটেড। সম্প্রতি আয়োজিত এ সম্পর্কিত এক অনুষ্ঠানে এমটিবি ক্যাপিটালের সিইও খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ এবং ফ্লোওয়াটার ও ফ্লোসোলারের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা একে খান এ এমওইউতে সই করেন।
এমওইউ সই অনুষ্ঠানে এমটিবি ক্যাপিটালের কোম্পানি সচিব মো. আসাদুল ইসলাম, রিলেশনশিপ অফিসার জিএম ফজলে রাব্বী, ফ্লোওয়াটারের সহপ্রতিষ্ঠাতা ও সিওও মো. আহমেদ ইমতিয়াজ, ফ্লোওয়াটারের সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক (টেকনিক্যাল) তাসফিকুল খানসহ কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফ্লোওয়াটার ও ফ্লোসোলার পুঁজিবাজারের মাধ্যমে তহবিল সংগ্রহ করবে। এ লক্ষ্যে এমটিবি ক্যাপিটাল লিমিটেড কোম্পানিগুলোর ইস্যু ম্যানেজার করপোরেট উপদেষ্টা হিসেবে কাজ করবে।


