শিরোনাম
icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি icon বরিশালে পপুলার লাইফের চেক বিতরণ ও আলোচনা icon খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ icon হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৩৮ icon পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই icon এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর icon প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভা ৩০ নভেম্বর icon ব্যাংক পর্ষদে মন্ত্রী-এমপি নিষিদ্ধের প্রস্তাব
down of head

গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ক্রিকেটার মোশাররফ হোসেন

হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে মোশাররফ হোসেনকে
কিছুদিন আগে ফেসবুকে ২৪ নম্বর কেমোথেরাপি নেওয়ার কথা নিজেই জানিয়েছিলেন মোশাররফ হোসেন (রুবেল)। বুধবার রাতে তাঁকেই নিতে হলো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। রুবেলের পারিবারিক সূত্রে জানা গেছে, গুরুতর অসুস্থ হওয়ায় আবারও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জাতীয় দলের এ ক্রিকেটারকে।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে বাংলাদেশের হয়ে ৫টি ওয়ানডে খেলা বাঁহাতি এ স্পিনারকে।

তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল নয় বলে জানা গেছে। প্রায় তিন বছর ধরে মস্তিস্কের টিউমারে ভুগছেন রুবেল। দেশে চিকিৎসার পাশাপাশি সিঙ্গাপুরেও উন্নত চিকিৎসা নিয়েছেন তিনি।

২০১৬ সালে জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেন মোশাররফ হোসেন
চিকিৎসায় প্রচুর অর্থ ব্যয় হওয়ায় এক সময় নিজের ফ্লাট বিক্রির কথাও জানিয়েছিলেন ৩৯ বছর বয়সী ঘরোয়া ক্রিকেটের এই পরিচিত মুখ। বিসিবি এবং খেলোয়াড়েরাও তাঁর চিকিৎসার জন্য বিভিন্ন সময় সাহায্যের হাত বাড়িয়েছেন।

সম্পর্কিত খবর