শিরোনাম
icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি icon বরিশালে পপুলার লাইফের চেক বিতরণ ও আলোচনা icon খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ icon হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৩৮ icon পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই icon এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর icon প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভা ৩০ নভেম্বর icon ব্যাংক পর্ষদে মন্ত্রী-এমপি নিষিদ্ধের প্রস্তাব icon সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১,২২০ কোটি icon মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর icon শাসনগত ব্যর্থতার দায় শ্রমিকের নয়: সিপিডি icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার icon সমৃদ্ধ দেশ গড়তে এসএমই খাতের বিকল্প নেই: প্রধানমন্ত্রী
down of head

গিনেস বুকে নাম উঠলো বাংলাদেশের ‘রানী’র

পৃথিবীর সবচেয়ে ছোট গরু হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেল সাভারের শিকড় এগ্রোর ‘রানী’। তবে এই স্বীকৃতির আগেই গরুটি গত ১৯ আগস্ট মারা যায়।

মাত্র ২০ ইঞ্চি উচ্চতা, লম্বায় ২৩ ইঞ্চি এবং ২৬ কেজি ওজনের বক্সার ভূট্টি জাতের খর্বাকায় ‘রানী’ নামে পরিচিত এই ছোট গরুটির মালিক ‘শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’।

গিনেজ বুকের আগের রেকর্ড অনুযায়ী, বিশ্বের সর্বকনিষ্ঠ গরুটি ছিল ভারতের কেরালা রাজ্যের। চার বছর বয়সী ওই গরু উচ্চতায় ২৪ ইঞ্চি, আর ওজন ছিল ৪০ কেজি।

প্রায় এক বছর আগে নওগাঁ থেকে গরুটি সংগ্রহ করেন খামার মালিক। পরে রানীকে বিশ্বের সবচেয়ে ছোট গরু দাবি করে গত ২ জুলাই গিনেস বুক অফ ওয়ার্ল্ডের কাছে আবেদন জানায় শিকড় অ্যাগ্রো কর্তৃপক্ষ। ৪ জুলাই প্রতিনিধিদের মাধ্যমে তা যাচাই করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ খবর নিশ্চিত করে ই-মেইল পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন খামারের পরিচালক কাজী মো. আবু সুফিয়ান। তিনি জানান, দুর্ভাগ্য এই বিশ্বস্বীকৃতি হাতে পাওয়ার আগেই গত ১৯ আগস্ট অসুস্থ হয়ে মারা যায় রানী। সোমবার বিকেল ৪টার দিকে গিনেস ওয়ার্ল্ড রেকডস কর্তৃপক্ষ তাকে ই-মেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানান তিনি।

সেলিম বলেন, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আমরা রানীর পোস্টমর্টেম রিপোর্ট পাঠিয়েছিলাম। ওরা মূলত দেখেছে, আমরা হরমোন জাতীয় ইনজেকশন পুশ করে রাণীকে বামন করেছিলাম কিনা? কিন্তু প্রতিবেদনে এ ধরনের কোনো কিছুই তারা পায়নি। চারদিন আগে ওরা রানীকে বিশ্বের সবচেয়ে ছোট গরুর স্বীকৃতি দিয়েছে। কিন্তু তাদের প্রসেসের কারণে বিলম্বে আমাদের ই-মেইল করেছে সোমবার।

তিনি জানান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে যখন রানীর নাম উঠতে আর কিছু দিন বাকি, তখন আমরা তাকে হারিয়েছি। তাকে স্বীকৃতি দেওয়ায় আমরা অনেক বেশি আনন্দিত। তবে রানী বেঁচে থাকলে এই আনন্দের মাত্রা কয়েকগুণ বেড়ে যেত।

সম্পর্কিত খবর