শিরোনাম
icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি icon বরিশালে পপুলার লাইফের চেক বিতরণ ও আলোচনা
down of head

কারণ ছাড়াই বাড়ছে বসুন্ধরা পেপারের শেয়ারদর

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বেড়েছে। তবে এর পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক চিঠির জবাবে এ তথ্য জানানো হয়েছে।

গত এক মাসের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে চলতি মাসের শুরু পর্যন্ত বসুন্ধরা পেপারের শেয়ারদরে স্বাভাবিক উত্থান-পতন ছিল। ২ জানুয়ারি থেকে শেয়ারটির দর অস্বাভাবিক হারে বাড়তে থাকে। ওই দিন শেয়ারটির সমাপনী দর ছিল ৪৩ টাকা ৭০ পয়সা। ১১ জানুয়ারি শেয়ারটির দর বেড়ে ৬৮ টাকায় পৌঁছে। সর্বশেষ গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ৬৪ টাকা ৭০ পয়সা। অন্যদিকে শেয়ার লেনদেনেও অস্বাভাবিকতা থেকে দেখা গেছে। ৪ জানুয়ারি কোম্পানিটির ৪৬ হাজার ৮৭০টি শেয়ার লেনদেন হয়। এর পর থেকে লেনদেন অস্বাভাবিক হারে বেড়ে গতকাল ৪৬ লাখ ৪ হাজার ৯০৪টিতে দাঁড়ায়।

 

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বসুন্ধরা পেপারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩০ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৬ টাকা ২২ পয়সায়।

সম্পর্কিত খবর