শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

এবার নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

 

দক্ষিণ এশিয়ান গেমসের ত্রয়োদশ আসরে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশের মেয়েরা। শ্রীলঙ্কার পর এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের দল।

আজ বুধবার নেপালের পোখারায় রঙ্গশালা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে নেপালকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এর আগে লঙ্কানদের বিপক্ষে সাত উইকেটে জিতেছিলেন সালমারা। টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছেন বাংলাদেশের মেয়েরা।

এদিন নেপালের বিপক্ষে অভিষেক হয় রাবেয়া খানের। অভিষেকেই বল হাতে আলো ছড়িয়েছেন রাবেয়া। তাঁর দুর্দান্ত বোলিংয়ের সামনে ১৯.২ ওভারে মাত্র ৫০ রানে গুটিয়ে যায় নেপাল। দলের পক্ষে কেউই ২০-এর ঘর পার করতে পারেননি। রানের খাতা খুলতে পারেননি পাঁচ স্বাগতিক ব্যাটসম্যান। বাংলাদেশি বোলারদের সামনে টিকতেই পারেননি তাঁরা। দলের পক্ষে সর্বোচ্চ ১৩ রান করেছেন অধিনায়ক রুবিনা ছেত্রি। এ ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন সনু খাড়কা (১২) ও ইন্দু ভার্মা (১০)।

বল হাতে চারটি উইকেট নিয়েছেন অভিষিক্ত রাবেয়া। বিনিময়ে দিয়েছেন মাত্র ৮ রান। অন্যদিকে জাহানারা আলম নিয়েছেন দুটি উইকেট। সমান একটি করে নিয়েছেন নাহিদা আক্তার ও সালমা খাতুন।

জবাবে ব্যাট করতে নেমে ৭৪ বল হাতে রেখে ১০ উইকেটের বিশাল জয় তুলে নেয় বাংলাদেশ। দুই ওপেনারের মধ্যে মুর্শিদা খাতুন করেন ২৩ রান। আরেক ওপেনার আয়শা রহমান ২২ বলে করেন ২৬ রান।

সম্পর্কিত খবর