শিরোনাম
আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
down of head

মিয়ানমার থেকে পালাচ্ছে মন জাতিগোষ্ঠীর মানুষ

 

সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের জেরে এবার মিয়ানমার ছাড়ছেন মন জাতিগোষ্ঠীর মানুষ। তারা থাইল্যান্ডে শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিচ্ছেন বলে দ্য বর্ডার কনসোর্টিয়াম নামের এনজিও জানিয়েছে। থাইল্যান্ডের সরকারও মনদের দু’টি ক্যাম্পে আশ্রয় নেওয়ার কথা স্বীকার করেছে।

সম্প্রতি কিছুদিন ধরে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে নিউ মন স্টেট পার্টির যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ চলছে। গত রবিবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

গত সপ্তাহ থেকে মন জাতিগোষ্ঠীর পরিবার পালাতে শুরু করে বলে এনজিওটি জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, থাইল্যান্ডের তাও তান ক্যাম্পে ৭০০ ও সোংকালিয়া ক্যাম্পে ১৭০ জন আশ্রয় নিয়েছেন। আরো অনেকে রাবার বাগান এলাকায় লুকিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। সূত্র: মিয়ানমার টাইমস

সম্পর্কিত খবর