শিরোনাম
icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত
down of head

একসঙ্গে ৪ প্রেমিকা বাড়িতে, পালাতে না পেরে বিষপান যুবকের!

একসঙ্গে চার তরুণীর সঙ্গে প্রেম করছিলেন এক যুবক।কোনো খবর না দিয়েই ওই চার প্রেমিকা একসঙ্গে যুবকের বাড়িতে চলে আসে। এমন পরিস্থিতিতে পালানোর কোনো পথ না পেয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায় প্রেমিক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের কোচবিহারের মাথাভাঙার জোরপাটকি গ্রামের খারিজা কাওয়ারডারা এলাকায়।

মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামটির ওই যুবক একইসঙ্গে চার তরুণীর সঙ্গে প্রেম করছিলেন। তাদের মধ্যে দুই তরুণীর বাড়ি ঘোকসাডাঙ্গা এলাকায়। অপর দু’জনের বাড়ি ভারথানা এবং জোরপাটকিতে। এভাবে দীর্ঘদিন ধরে প্রেম চলছিল। সম্প্রতি ওই যুবকের কীর্তি ফাঁস হয়ে যায়। প্রেমিকারা টের পেয়ে যান একইসঙ্গে চারজনের সঙ্গে সম্পর্ক আছে যুবকের। তারপরই তারা একজোট হয়ে ওই যুবকের বাড়িতে হাজির হন।

গ্রামবাসী জানিয়েছেন, চার প্রেমিকাকে একসঙ্গে দেখে হতবাক হয়ে যান যুবক। প্রাথমিকভাবে পালানোর চেষ্টা করেন। এতে কোনো লাভ হয়নি। যুবককে বোঝানোর চেষ্টা করা হয়। তাতেও কোনো কাজ হয়নি। এ পরিস্থিতির মধ্যেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক। দ্রুত তাকে উদ্ধার করে কোচবিহারের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, প্রথমে ওই যুবকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকরেও বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

এ ঘটনায় স্থানীয় পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, সুস্থ হয়ে উঠলে যুবককে জিজ্ঞাসাবাদ করা হবে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান।

 

সম্পর্কিত খবর