ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন উদ্বোধন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দুই দিনব্যাপী ব্যবসায় উন্নয়ন সম্মেলন গতকাল উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টর্সের চেয়ারম্যান অধ্যাপক মো. নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, পরিচালক অধ্যাপক মো. কামাল উদ্দিন, মো. জয়নাল আবেদীন, অধ্যাপক ড. কাজী শহীদুল আলম, সৈয়দ আবু আসাদ, ডা. তানভীর আহমেদ, মো. কামরুল হাসান, অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর, অধ্যাপক ড. মো. ফসিউল আলম, খুরশীদ উল আলম, মোহাম্মদ নাসির উদ্দিন ও মো. কামাল হোসেন গাজী। সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এএমডি মুহাম্মদ কায়সার আলী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন এএমডি মো. ওমর ফারুক খান। এতে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সামাদ প্রমুখ।


