শিরোনাম
icon আবারও কমল সোনার দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮ জন icon চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ৫ দিনের ছুটি শেষে খুলল অফিস icon আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার
down of head

ইতিবাচক প্রবণতায় পুঁজিবাজারের লেনদেন

সাপ্তাহিক লেনদেনে ঘুরে দাঁড়িয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। টানা কমতির পর গত সপ্তাহে এক্সচেঞ্জটিতে মোট ৭ হাজার ৫৫০ কোটি টাকার লেনদেন হয়। যেখানে আগের সপ্তাহে লেনদেন ছিল ৬ হাজার ৪৩ কোটি টাকা। সেই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইর লেনদেন বেড়েছে দেড় হাজার কোটি টাকার বেশি বা প্রায় ২৫ শতাংশ।

তবে লেনদেন বাড়লেও ডিএসইর সাপ্তাহিক বাজার মূলধন এখনো প্রবৃদ্ধির ধারায় ফিরতে পারেনি। গত সপ্তাহে বাজার মূলধন আরো কমেছে। সপ্তাহ শেষে এক্সচেঞ্জটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৬৩ হাজার কোটি টাকার বেশি। যেখানে সপ্তাহের শুরুতে মূলধন ছিল ৫ লাখ ৬৯ হাজার কোটি টাকা। সেই হিসাবে সপ্তাহ শেষে বাজার মূলধন কমেছে ১ দশমিক ১১ শতাংশ।

গত সপ্তাহে টাকার অংকে ডিএসইর গড় লেনদেনও সামান্য কিছু কমেছে। গত সপ্তাহে পাঁচ কার্যদিবসে ডিএসইর গড় লেনদেন হয়েছে ১ হাজার ৫১০ কোটি ৩ লাখ টাকা। যেখানে আগের সপ্তাহে লেনদেন ছিল ১ হাজার ৫১০ কোটি ৭৫ লাখ টাকা। সেই হিসাবে গত সপ্তাহে গড় লেনদেন কমেছে দশমিক শূন্য ৫ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইর সব সূচকই কমেছে। এর মধ্যে সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৮৭ পয়েন্ট বা দশমিক ২০ শতাংশ কমে ৭ হাজার ৬২ দশমিক ৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। যেখানে আগের সপ্তাহ শেষে ছিল ৭ হাজার ৭৬ দশমিক ২৩ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৬০ দশমিক ৪৩ পয়েন্ট বা ২ দশমিক ২৪ শতাংশ কমে ২ হাজার ৬৩৮ দশমিক ৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ৬৯৯ দশমিক ৩৪ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ৩৮ দশমিক ৭৭ পয়েন্ট বা ২ দশমিক ৫৫ শতাংশ কমে ১ হাজার ৪৭৯ দশমিক ৩৯ পয়েন্টে নেমেছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৫১৮ দশমিক ১৬ পয়েন্ট।

সম্পর্কিত খবর