শিরোনাম
icon আবারও কমল সোনার দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮ জন icon চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ৫ দিনের ছুটি শেষে খুলল অফিস icon আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার
down of head

জ্বালানি সংকট মোকাবেলায় গ্যাস আমদানি বাড়িয়েছে তুরস্ক

চলতি বছরের আগস্টে তুরস্কের প্রাকৃতিক গ্যাস আমদানি ২৪ দশমিক ৩ শতাংশ বেড়েছে। ইউরোপজুড়ে চলমান জ্বালানি সংকটের প্রভাব পড়েছে দেশটিতেও। সংকট থেকে উত্তরণের লক্ষ্যেই আমদানি বাড়াচ্ছে দেশটি। তুরস্কের এনার্জি মার্কেট রেগুলেটরি অথরিটি (ইএমআরএ) মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনের তথ্য বলছে, গত বছরের আগস্টে তুরস্ক প্রায় ৩৩৫ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস আমদানি করেছিল। কিন্তু চলতি বছরের একই সময় আমদানি বেড়ে ৪১৭ কোটি ঘনফুটে উন্নীত হয়েছে।

ইএমআরএ জানায়, আগস্টে তুরস্ক ৩৫২ কোটি ঘনফুট গ্যাস পাইপলাইনের মাধ্যমে আমদানি করে। বাকি ৬৪ কোটি ৪০ লাখ ঘনফুট এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আকারে আমদানি করা হয়। পাইপলাইমের মাধ্যমে আমদানি ২৭ দশমিক ৬ শতাংশ এবং এলএনজি আমদানি ৮ দশমিক ৯ শতাংশ বেড়েছে।

আগস্টে তুরস্কের প্রধান আমদানি গন্তব্য ছিল রাশিয়া। দেশটি থেকে ২০৪ কোটি ঘনফুট গ্যাস আমদানি করা হয়। ৮৯ কোটি ৮২ লাখ ঘনফুট সরবরাহ করে দ্বিতীয় স্থানে রয়েছে ইরান। আজারবাইজান থেকে আমদানি করা হয়েছে ৫৪ কোটি ৭০ লাখ ঘনফুট।

তুরস্কের মোট গ্যাস ব্যবহার ৪২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। ব্যবহারের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩৬ কোটি ঘনফুটে।

সম্পর্কিত খবর