অস্ট্রেলিয়ায় প্লেন বিধ্বস্ত, শিশুসহ নিহত ৪
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ছোট একটি এয়াক্র্যাফট বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ চারজন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার (১৯ ডিসেম্বর) কুইন্সল্যান্ডের উপকূলে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ব্রিসবেনের উত্তর-পূর্ব দিকে সকাল ৯টার দিকে ছোট প্লেনটি বিধ্বস্ত হয়ে পানিতে পড়ে যায়।
দুর্ঘটনার পর দুপুর ১২টার মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৬৯ বছর বয়সী পাইলটও রয়েছেন।
পুলিশ এখনো অন্যদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। তবে তারা ধারণা করছেন, পাইলটের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকতে পারে।
রেডক্লিফ বিমানবন্দর থেকে উড্ডয়নের অল্প সময় পর চার সিটের এই এয়ারক্র্যাফটটি কীভাবে বিধ্বস্ত হলো তা তদন্ত করে দেখছে কুইন্সল্যান্ড রাজ্য পুলিশ।


