শিরোনাম
icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত icon সূচকের পতনে চলছে লেনদেন icon আবারও কমল সোনার দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮ জন icon চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ৫ দিনের ছুটি শেষে খুলল অফিস icon আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
down of head

অভিনেত্রী দেখলেন এক নগ্ন ব্যক্তি দাঁড়িয়ে !

হোয়াটসঅ্যাপ হ্যাক করার ঘটনা গত কয়েক দিন ধরেই সংবাদ শিরোনামে। ইজরায়েলি স্পাইওয়্যারের শিকার ভারতের বহু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী। এরই মধ্যে চাঞ্চল্যকর ঘটনার কথা সামনে আনলেন মুম্বইয়ের এক টেলি অভিনেত্রী তেজস্বী প্রকাশ।

অভিনেত্রীর অভিযোগ তাঁর হোয়াটসঅ্যাও ব্যবহার করে কেউ অশ্লীল ভিডিও চ্যাট করছে তাঁরই বন্ধু-বান্ধবদের সঙ্গে। ইন্ডাস্ট্রিতে থাকা তেজস্বীর বন্ধুরাই অভিনেত্রীকে সেকথা জানিয়েছেন।

তেজস্বী জানান, প্রথমে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কনটাক্টে থাকা অন্যান্য বন্ধুদের সঙ্গে কথাবার্তা চালানো হচ্ছে, যা দেখে বোঝার উপায় নেই যে সেটা তেজস্বী নন। এরপরই একটি লিংক যাচ্ছে তেজস্বীর নম্বর থেকে। বলা হচ্ছে, সেই লিংক থেকে একটা কোড আসবে যা হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। তেজস্বী ভেবে তাঁর বন্ধুরা অনেকেই কোডটি পাঠিয়েছেন। কিন্তু এরপরই একটি ভিডিও কল যাবে। সেই কল রিসিভ করলেই দেখা যাচ্ছে এক ব্যক্তি অশ্লীল কার্যকলাপ করছে।

অভিনেত্রী Colors TV-র একটি এপিসোডের শ্যুটিং করছিলেন। অনেক লোকজনের মাঝে দাঁড়িয়েছিলেন, সেইসময় তাঁর কাছে ভিডিও কল আসে। সেই ফোন রিসিভ করেই তিনি দেখেন এক ব্যক্তি নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে। করিশ্মা তান্না, তানিয়া শর্মা সহ একাধিক অভিনেত্রী এই অভিজ্ঞতার শিকার।

ইতিমধ্যেই সাইবার ক্রাইম সেলে অভিযোগ জানিয়েছেন তেজস্বী। সেখান থেকে থানায় অভিযোগ জানাতে বলা হয়েছে। তেজস্বীর সহ অভিনেতা অসীম গুলাটির হোয়াটসঅ্যাপও হ্যাক করা হয়েছে।

সম্পর্কিত খবর