শিরোনাম
icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত icon সূচকের পতনে চলছে লেনদেন icon আবারও কমল সোনার দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮ জন icon চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ৫ দিনের ছুটি শেষে খুলল অফিস icon আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
down of head

৪১টা ডিম খেয়েই মৃত্যু এক ব্যক্তির !

এক অদ্ভুত মৃত্যুর ঘটনা। ৪১ টি ডিম খাওয়ার পরই ঘটনাস্থলেই মারা গেলেন এক ব্যক্তি। বাজি ধরেই ৪১ টি ডিম খেয়ে ফেলেছিলেন ওই ব্যক্তি।

মজার করার জন্য দুই বন্ধু বাজি ধরেছিল। আর সেটাই হয়ে গেল মৃত্যুর কারণ। ৫০টি ডিম খেতে পারলে ২০০০ টাকা দেওয়া হবে, এমনটাই ছিল বাজি, সঙ্গে এক বোতল মদ।

৪২টি ডিম খাওয়ার পর অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান সুভাষ যাদব নামের ওই ব্যক্তি। এরপর তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা করা যায়নি। সেখানেই মৃত্যু হয় তার।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুরের বিবিগঞ্জ বাজারে। জানা গিয়েছে, ৪২ বছরের সুভাষ ট্র্যাক্টর ও বোলেরো চালাতেন। শুক্রবার বিবিগঞ্জ বাজারে বন্ধুর সঙ্গে ডিম খেতে গিয়েছিলেন। সেখানে কথায় কথায় কে ক’টা ডিম খেতে পারে এই নিয়ে কথা শুরু হয়।

এরপরই দুইজন বাজি ধরে। বাজির শর্ত ছিল ৫০টি ডিম ও এক বোতল মদ খেতে পারলে দুই হাজার টাকা দেওয়া হবে।

সুভাষ বাজিতে রাজি হয়ে ডিম খেতে শুরু করে। ৪১টি ডিম খেয়েও ফেলেছিলেন তিনি। তবে ৪২টি ডিম খাওয়ার পর অজ্ঞান হয়ে পড়েন সুভাষ। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

সম্পর্কিত খবর