শিরোনাম
icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ icon মুন্নু এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল icon রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল icon কমল সোনার দাম
down of head

অবৈধ স’ মিলে অভিযান শুরু

নেত্রকোনার কলমাকান্দায় চলছে সরকারের অনুমোদন ছাড়াই প্রায় অর্ধশত স’ মিল (করাতকল)। এসব মিলের কারণে ধ্বংস হচ্ছে বনজ ও ফলদসহ নানা প্রজাতির গাছ।

এতে করে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। শুধু তাই নয়, সরকারের নিয়মনীতি তোয়াক্কা না করে অবৈধভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে গড়ে ওঠা ওই সব স’ মিল বা করাতকলের শব্দদূষণের ফলে কোমলমতি শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

এ নিয়ে গত ৪ জানুয়ারি দৈনিক যুগান্তরে ‘সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব কলমাকান্দায় অর্ধশত অবৈধ করাতকল’ শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়।

এর পর বুধবার দুপুরে কলমাকান্দা সদরের অবৈধ করাতকলগুলোতে শুরু হয় উপজেলা প্রশাসনের অভিযান। এই অভিযানে নেতৃত্বে দেন কলমাকান্দা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়।

অভিযানে সহযোগিতা করেন নেত্রকোনা বন বিভাগের ফরেস্টার মঞ্জুরুল হাসান, বন প্রহরী কৌশিক রঞ্জন বিশ্বসসহ কলমাকান্দা থানা পুলিশের একটি টিম।

এ সময় লাইসেন্সসহ সরকারের নিয়মনীতি না মানায় কলমাকান্দা সদরের সাতটি করাতকলকে ২৩ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয় সহকারী কমিশনার (ভূমি) কলমাকান্দা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন, অবৈধভাবে করাতকলগুলো পরিচালনা করায় সাতটি করাতকলকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

 

সম্পর্কিত খবর