down of head

কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে গুলি

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোনাফ সিকদারকে গুলি করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলাতলী সুগন্ধা সড়কের শুকটী মার্কেটের সামনে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তাৎক্ষণিকভাবে কাউকে চেনা যায়নি। এ সময় গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা মোনাফকে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়।

জেলা সদর হাসপাতালের আরএমও ডা. মোহাম্মদ শাহীন আবদুর রহমান চৌধুরী জানান, আহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস জানান, ঘটনাটি কারা ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর