শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

‘আওয়ামী লীগের বিরুদ্ধে গুম ও খুনের ৭০ লাখ মামলা হবে’

 

বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার দুপুরে শহরের নওয়াব বাড়ি সড়কে জেলা বিএনপি কার্যালয়ের সামনে যুব সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক সদর আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশকে দিয়ে সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে এক লাখ রাজনৈতিক মামলা দেওয়া হয়েছে। আসামি করা হয়েছে ২৫ লাখ নেতা-কর্মীকে। তবে আওয়ামী লীগের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। আর এ সরকারের পতনের পর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ৭০ লাখ মামলা হবে। কিন্তু তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হবে তা রাজনৈতিক কারণে হবে না-বরং গুম ও খুনের অভিযোগে দায়ের করা হবে।

সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, আপনারা আমাদের ভাই, আমাদের বোন, মা এবং বাবা। আপনারা রাষ্ট্রের হয়ে কাজ করুন। আপনাদের কোনো ভয় নেই।

বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মোশারফ হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন ও বিএনপি নেতা আলী আজগর তালুকদার হেনা।

সমাবেশটি সঞ্চালনা করেন যুবদল বগুড়া জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম। সমাবেশ শেষে মঞ্চে কেক কাটা হয় এবং সেই কেকগুলো এতিম খানার শিশুদের মাঝে বিতরণের ঘোষণা দেওয়া হয়।

সম্পর্কিত খবর