শিরোনাম
আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
down of head

একীভূতকরণের প্রস্তাব অনুমোদন ড্রাগন সোয়েটারের পর্ষদের

ড্রাগন সোয়েটার বাংলাদেশ লিমিটেডের সঙ্গে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের একীভূতকরণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় একীভূতকরণের এ প্রস্তাবের বিষয়টি অনুমোদন করা হয়। এরই মধ্যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস দিয়ে একীভূতকরণের স্কিমটি তৈরি করা হয়েছে। একীভূতকরণের এ স্কিম এখন হাইকোর্টের অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে ১০ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৩ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭২ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১৮ টাকা ৯৮ পয়সা। এদিকে সমাপ্ত হিসাব বছরের ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৫ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করা হয়েছে।

 

সম্পর্কিত খবর