শিরোনাম
আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
down of head

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোমবারের পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আয়োজিত আগামীকাল সোমবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান তথ্য কর্মকর্তা ফয়জুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সোমবারের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আয়োজিত সব পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।
জানা গেছে, সোমবার অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল। স্থগিত পরীক্ষাটি কবে আয়োজন হবে সে বিষয়ে জানানো হয়নি।
তবে আগামী ২-৩ দিনের মধ্যে এ পরীক্ষার দিন সময় ঘোষণা করা হবে।

প্রবল ঘূর্ণিঝড় বুলবুলের কারণে শনিবারের (৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

সম্পর্কিত খবর