শিরোনাম
টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার
down of head

বিজিবি’র ফাঁদে জব্দ চোরাকারবারীর ভারতীয় শাড়ি

নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত এলাকায় ফাঁদ পেতে বিপুল পরিমান ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) বৃহস্পতিবার বিকেলে জব্দকৃত ভারতীয় বেনারশি ৭৮ পিস, সর্দ্দ প্রিন্ট জরজেট ৫৮৯ পিস। যার আনুমানিক মূল্য ২৫ লাখ ৮ হাজার ৫ শত টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে,জেলার সীমান্তবর্তী দুর্গাপুরের বারমারী এলাকায় বৃহস্পতিবার বিকেল পৌনে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১১৬৫ হতে ৪০০ গজ বাংলাদেশের ভিতরে লক্ষীপুর নামক স্থানে বিজিবি সদস্যরা ওৎ পেতে থাকে। এ সময় চোরাকারবারীরা দেশের ভেতরে আসতে থাকলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়।
এ সময় ঘটনাস্থল থেকে বিজিবি ভারতীয় বেনারশি ৭৮ পিস, সর্দ্দ প্রিন্ট জরজেট ৫৮৯ পিস শাড়ি উদ্ধার করে। তবে কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।
নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান,জব্দ হওয়া শাড়িগুলো নেত্রকোনা কাস্টম বিভাগে জমা দেওয়া হবে। ঐ সময় কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।

সম্পর্কিত খবর