শিরোনাম
icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
down of head

দুর্যোগে জন্ম, নাম রাখা হলো ‘বুলবুলি’

উপকূলে আছড়ে পড়ার অপেক্ষায় ঘূর্ণিঝড় বুলবুল। এই দুর্যোগেরই মধ্যে উপকূলের কলাপাড়া উপজেলার নীলগঞ্জ আবাসনে জন্ম হয়েছে এক কন্যা শিশুর।

হয়েছে তার তাণ্ডবলীলা দুর্যোগের মধ্যে জন্ম হওয়ায় সাইক্লোনের নাম অনুসারে ওই বাচ্চাটির নাম রাখা হয়েছে ‘বুলবুলি’।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আবাসনে মা হুমায়রা বেগমের কোল জুড়ে শনিবার দুপুরে এসেছে ফুটফুটে এ কন্যা সন্তান। মা ও নবজাতক ভালো আছে। তারা কলাপাড়া পৌর শহরের মংগলসুখ সড়ক এলাকার এক শিক্ষকের বাড়িতে আশ্রয়ে আছেন।

বুলবুলির বাবা আবুল কালাম পেশায় একজন ডেকোরেটর শ্রমিক। আবুল কালামের কাছে এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ। দিন আনি দিন খাই। মোর কষ্টের মধ্যেও আইজগো বইন্যার দিন মাইয়াডার জন্মের খবরে খুব খুশি হইছি। মাইয়াডার লাইগ্যা সবাই দোয়া করবেন।’

নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেলা পারভীন বলেন, আবাসনে এক মা কন্যা সন্তান প্রসবের খবর পেয়েই সেখানে ছুটে যাই। গিয়ে দেখি আবাসনের ভাঙা ঘর। নেই তেমন সুব্যবস্থা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঘরটি আরো নড়বড়ে হয়ে পড়েছে। এ অবস্থায় মা-মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের নিজ বাড়িতে এনে আশ্রয় দিয়েছি।’

নাম রাখার প্রসঙ্গে প্রধান শিক্ষক বলেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এ উপকূলের ওপর দিয়ে বয়ে যাবে বলে শোনা যাচ্ছে। সে কারণে ঝড়ের সঙ্গে মিল রেখে ওর মায়ের সঙ্গে আলাপ করে নামটি রাখি।

সম্পর্কিত খবর