শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

শেষের পথে ইমন-আইরিনের ‘কাগজ’

যাপিত জীবনের আড়ালে লুকায়িত অন্য এক জীবনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘কাগজ’। থ্রিলার-রোমান্টিকধর্মী গল্পের এই সিনেমাটি নির্মাণ করছেন জুলফিকার জাহেদী। আর এর প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ইমন ও আইরিন সুলতানা। সিনেমার সিংহভাগ কাজ শেষ। আর চলতি বছরই এর শুটিং শেষ হবে বলে জানান নির্মাতা জুলফিকার জাহেদী।

নির্মাতা বলেন, ‘সিনেমাটি একজন লেখকের গল্প নিয়ে। একজন লেখক কীভাবে এক ফিলোসফি নিয়ে বিখ্যাত হয়ে ওঠে তা দর্শক এই সিনেমায় দেখতে পাবেন। এরই মধ্যে সিনেমার ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। পুরো কাজ শেষ করে আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে মুক্তি দেওয়ার পর বাংলাদেশে মুক্তি পাবে। দর্শক গতানুগতিক ধারা থেকে বেরিয়ে ভিন্ন ঘরানার একটি সিনেমা পেতে যাচ্ছে। এটি আমার প্রথম সিনেমা, তাই কোন কিছুর কমতি রাখিনি। দর্শকদের চাহিদা অনুযায়ী সিনেমাটি নির্মাণ করছি।’

চিত্রনায়ক ইমন বলেন, ‘আমি একজন লেখক চরিত্রে অভিনয় করছি। আমার কাজ হচ্ছে কাগজের মধ্যে লেখা। কাগজের সঙ্গে আমার সুন্দর একটি সম্পর্ক আছে। গল্পটি চমৎকার। এতে আমার চরিত্রের নাম ইমন আহমেদ।’

আইরিন বলেন, ‘এই ছবিতে আমি রেনু চরিত্রে অভিনয় করছি। রেনু একটি বনেদি পরিবারের মেয়ে। তার পূর্ব পুরুষ বনেদি। দারুণ একটি গল্প। আশা করি, গল্পটি সবার ভালো লাগবে।’

‘কাগজ’-এ ইমন ও আইরিন ছাড়াও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শশী আফরোজা, মুন, আশরাফ কবির, ফারহান খান রিও, যুবরাজ প্রমুখ। বিশেষ চরিত্রে আছেন মাইমুনা মম ও এলিনা শাম্মী। গল্প, চিত্রনাট্য ও প্রযোজনা করছেন নির্মাতা নিজেই।

সম্পর্কিত খবর