শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

মহেশখালীতে যুবলীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের মহেশখালীতে মো. রুহুল কাদের (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষরা। গতকাল সোমবার রাত ১০টার দিকে মহেশখালী উপজেলার কালারমার ছড়া বাজারের পূর্বপাশে ফকির জুম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত যুবলীগ নেতা ওই এলাকার মোহাম্মদ আমিনের ছেলে এবং মহেশখালী উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি।

স্থানীয় সূত্রমতে, ওই সময়ে মহেশখালী উপজেলার কালারমার ছড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে নিহত যুবলীগ নেতা রুহুল কাদের স্থানীয় ফকিরজুম পাড়ায় পৌছলে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাকে সিএনজি থেকে নামিয়ে দা-কিরিচ দিয়ে প্রথমে কুপিয়ে পরে গুলি করে পালিয়ে যায়।

এসময় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কালারমার ছড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র ও পরে আশংকাজনক অবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রুহুল কাদের মহেশখালী উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও কালারমারছড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি। তার বিরুদ্ধে ও একাধিক মামলা রয়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটতে পারে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।’

সম্পর্কিত খবর