শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

মুন্সিগঞ্জে দুই সন্তানসহ মা অগ্নিদগ্ধ, ছেলের মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় অগ্নিদগ্ধ হয়েছেন ছেলে-মেয়েসহ এক মা। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পূর্ব মুন্সিয়া গ্রামে এ ঘটনা ঘটে। দগ্ধ সবাইকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ছেলে আয়াত মৃধাকে (০২) মৃত ঘোষণা করেন।

এদিকে, দগ্ধ মা খাদিজা আক্তার (২৫) ও মেয়ে আয়শা আক্তারকে (৪) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অগ্নিদগ্ধ খাদিজার স্বামীর নাম বাপ্পি মৃধা। তিনি ঢাকার ইসলামপুরে কাপড়ের ব্যবসা করেন।

স্থানীয় লোকজন জানান, বাপ্পি মৃধার পাকা ভবনের তৃতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দেখে ফায়ার সার্ভিসকে জানানো হয়। শয়নকক্ষের দরজা ভেঙে মা ও দুই সন্তানকে উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ আজ মঙ্গলবার সকালে জানিয়েছেন, ‘গতকাল রাত নয়টার দিকে আগুন লাগার বিষয়টি আমরা জানতে পারি। ঘটনাস্থলে গিয়ে ওই কক্ষের আগুন নিয়ন্ত্রণে আনি। সেখান থেকে তিনজনকে উদ্ধার করি। খাদিজা আক্তারকে দ্রুত ঢাকায় পাঠানো হয়। আয়াত ও আয়শাকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা আয়াতকে মৃত ঘোষণা করেন। পরে আয়শাকেও ঢাকায় পাঠানো হয়।’

তবে, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে সেটা জানা না গেলেও ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত।

বাপ্পির বড় ভাই পারভেজ মৃধা বলেন, ‘খাদিজার অবস্থা একটু ভালো। তবে আয়শাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আয়শার শ্বাসনালী পুড়ে গেছে। আয়াতের লাশ বাড়িতে। আমাদের পরিবারে এমন শোক আসবে, কোনোভাবেই মেনে নিতে পারছি না।’

অন্যদিকে, রাতেই মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব ও অতিরিক্ত পুলিশ (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ‘এটি দুর্ঘটনা হওয়ায় তারা আইনগত প্রক্রিয়ায় যেতে চাইছেন না।’

সম্পর্কিত খবর