শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

অবশেষে ফিরছেন সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা

অবশেষে ফিরছেন সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরাবৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল বন্ধ থাকায় দুদিন সেন্টমার্টিনে আটকে থাকা ৩ শতাধিক পর্যটক অবশেষে টেকনাফে ফিরছেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ মঙ্গলবার সকালে একে একে ১৪টি ট্রলারে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশে রওনা দেন পর্যটকরা। এর মধ্যে বেলা ১১টায় ৮০ জনের যাত্রীবাহী দুটি ট্রলার পৌরসভার কায়ুকখালী ঘাটে এসে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করে সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশন কর্মকর্তা লে. তারেক আহমেদ জানান, আবহাওয়া কিছুটা ভালো থাকায় মঙ্গলবার সকাল থেকে দ্বীপে আটকে পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছেন। এর আগে নৌযান চলাচল বন্ধ থাকায় ভ্রমণে এসে আটকে পড়েন তারা। তবে পর্যটকরা যাতে ঠিকমতো টেকনাফে পৌঁছান, সে ব্যাপারে খোঁজ-খবর রাখা হচ্ছে।

সেন্টমার্টিন বোট মালিক সমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, মঙ্গলবার সকাল ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ১৪টি ট্রলারে ৪০০ মানুষ সেন্টমার্টিন ত্যাগ করেছেন। তার মধ্যে ৩০০ জন পর্যটক। তারা বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে দুদিন আটকা পড়েছিলেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ পারভেজ চৌধরী জানান, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সেন্টমার্টিনে ভ্রমণে এসে আটকে পড়া পর্যটকরা ফিরছেন। তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে নজর রাখা হচ্ছে।

এর আগে সাগরে লঘুচাপের কারণে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে দুদিন ধরে আটকা পড়ে তিন শতাধিক পর্যটক। তারা গত শনিবার ট্রলারে করে দ্বীপে বেড়াতে যায়। সাগর উত্তাল থাকায় এবং স্থানীয় ৩ নম্বর সতর্কতা সংকেত থাকায় গতকাল কোনো ট্রলার দ্বীপ থেকে ছেড়ে যায়নি।

তবে সেন্টমার্টিন কোস্ট গার্ড জানায়, গতকাল বিকেলের দিকে আবহাওয়া কিছুটা ভালো থাকায় ট্রলারগুলো ছাড়তে অনুমতি দেওয়া হয়। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসায় কোনো ট্রলার দ্বীপ ছাড়তে চায়নি। এ কারণে দ্বীপে আটকে পড়েন এসব পর্যটক।

 

সম্পর্কিত খবর