শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ক্ষমা চাইলেন ট্রুডো

 

দুই দফায় চিঠি পাঠিয়ে আমন্ত্রণ জানানোর পরেও ৩০ সেপ্টেম্বর ব্রিটিশ কলাম্বিয়ার কামলুপস আদিবাসীদের সঙ্গে সাক্ষাৎ করতে যাননি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ ঘটনায় তাদের কাছে ক্ষমা চাইতে গতকাল সোমবার এলাকাটিতে ভ্রমণ করেছেন ট্রুডো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, জাস্টিন ট্রুডো সেখানে গিয়ে আদিবাসী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপর তাদের কাছে ওই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন।

জানা গেছে, এর আগে আমন্ত্রণে সাড়া না দিলেও ট্রুডো পরিবারের সঙ্গে ব্রিটিশ কলাম্বিয়ার একটি সৈকতে সময় কাটিয়েছেন। তা নিয়ে কানাডায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

প্রসঙ্গত, এ বছরের মে মাসে ব্রিটিশ কলাম্বিয়ার একটি সাবেক আদিবাসী স্কুলের জায়গায় গণকবরের সন্ধান পাওয়া যায়। সেখানে ২১৫টি শিশুর দেহাবশেষ পাওয়া যায়।

ঘটনাটি সামনে আসার পর থেকেই ৩০ সেপ্টেম্বর কানাডার ‘ট্রুথ অ্যান্ড রিকনশিলিয়েশন ডে’-তে জাস্টিন ট্রুডোকে ওই এলাকায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছিল। কিন্তু তখন সেখানে যাননি তিনি। এ ঘটনায় অবশেষে ক্ষমা চাইলেন।
সূত্র: বিবিসি।

সম্পর্কিত খবর