শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ চায় জামায়াত

 

‘১০০ টাকার নিচে পেঁয়াজ পাওয়ার সম্ভাবনা আপাতত নেই’ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির দেয়া এ বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেয়ায় এবং পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে দলটি।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান শনিবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে বলেন, ‘বাণিজ্যমন্ত্রী‘ ১০০ টাকার নিচে পেঁয়াজ পাওয়ার সম্ভাবনা আপাতত নেই’ মর্মে যে মন্তব্য করেছেন তাতে গোটা দেশবাসীর সঙ্গে আমরাও গভীরভাবে উদ্বিগ্ন। তার এ ধরনের মন্তব্যে দেশবাসী বিস্মিত ও মর্মাহত। দায়িত্ব-জ্ঞানহীন বক্তব্য ও পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়-দায়িত্ব কাঁধে নিয়ে পদত্যাগ করার আহ্বান করছি।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের এম আলম স্বাক্ষরিত ওই বার্তায় বলা হয়, ‘দেশে যখন পেঁয়াজের বিরাট ঘাটতি ও সংকট চলছে তখন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির এ ধরনের দায়-দায়িত্বহীন মন্তব্য পেঁয়াজের মূল্যবৃদ্ধির জন্য অসৎ ব্যবসায়ীদের উসকানি দানের শামিল। তার এ মন্তব্যের কারণে পেঁয়াজের দাম যে আরও বাড়বে তাতে কোনো সন্দেহ নেই।

পেঁয়াজের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এ ধরনের দায়িত্বহীন উসকানিমূলক বক্তব্য তিনি কীভাবে দিতে পারলেন তা আমাদের বোধগম্য নয়। সরকারের হাতে পেঁয়াজের কী পরিমাণ মজুত আছে তা বাণিজ্যমন্ত্রীর অজানা থাকার কথা নয়। তাহলে সরকার আগেই বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করে পর্যাপ্ত মজুত গড়ে তোলেনি কেন? সরকার যদি আগেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতো তাহলে পেঁয়াজের মূল্য এভাবে বৃদ্ধি পেত না।’

সম্পর্কিত খবর