শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ফিরতে পারেননি সেন্টমার্টিনে আটকা ৩ শতাধিক পর্যটক

বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় সেন্টমার্টিনে আটকা পড়া তিন শতাধিক পর্যটকট সোমবারও ফিরতে পারছেন না। এদিন বিকেল ৫টা পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ট্রলারসহ কোনো নৌযান চলাচল না করায় এই পর্যটকদের দ্বীপে আরও একদিন থাকতে হচ্ছে। তবে বিকেল ৫টার পর কোস্ট গার্ডের পক্ষ থেকে এই রুটের নৌযান চলাচল করতে কোনো বাধা নেই বলে জানানো হয়। এর আগে রোববারও বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ট্রলারসহ নৌযান চলাচল বন্ধ হলে পর্যটকরা সেখানে আটকা পড়ে।

সোমবারও পর্যটকরা ফিরতে না পারার খবর শুনে লোকজন জড়ো হয়ে জেটিতে ভিড় করে। এতে বোট মালিক সমিতির লোকজনরে সঙ্গে পর্যটকদের বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরে খবর পেয়ে কোস্ট গার্ড ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। অপরদিকে সেন্টমার্টিনের দুই শতাধিক বাসিন্দা চিকিৎসাসহ বিভিন্ন কাজে টেকনাফে এসে আটকা পড়েছেন।

এসব তথ্য নিশ্চিত করে সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশন কর্মকর্তা লেফটেন্যান্ট তারেক আহমেদ বলেন, ‘সোমবার সকাল থেকে ঝড়ো বৃষ্টি থাকলেও বিকেলে অবস্থা স্বাভাবিক হওয়ায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু ট্রলার মাঝিরা বিকেল হয়ে যাওয়ায় কোনো ট্রলার ছাড়েনি। এ নিয়ে বেশ হইচই শুরু হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করা হয়।’

তিনি আরও বলেন, ‘আজও পর্যটকদের দ্বীপে থাকতে হচ্ছে। মঙ্গলবার সকালে সব ঠিক থাকলে দ্বীপ ছাড়বেন। তবে আমরা এখানে পর্যটকদের খোঁজ খবর রাখছি, যাতে তাদের কোনো অসুবিধা না হয়।’

ঢাকা থেকে আসা পর্যটক রাকিবুল হাসান মাসুম বলেন, ‘আবহাওয়ার কারণে সোমবার কোনো বোট ছাড়েনি। এতে আমার মতো অনেকেই দ্বীপ থেকে ফিরতে পারেনি। এতে যারা চাকরিজীবী তাদের জন্য বিপদে পড়ার মতো অবস্থা। অনেকেই আজকে অফিস করতে পারেনি। তাছাড়া এখানে আটকা পড়ার ফলে অনেক খরচ বেড়ে যায়। আর্থিক সমস্যায় পড়তে হয়। বোট মালিকদের সদিচ্ছা না থাকায় আমরা ফিরতে পারিনি।’

এ বিষয়ে সেন্টমার্টিন বোট মালিক সমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, ‘বিকেল থেকে যাত্রীবাহী ট্রলার চলাচল অনুমতি দিয়েছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কারণ দ্বীপ থেকে একটি ট্রলার টেকনাফ পৌঁছতে তিন ঘণ্টা লাগে। তার মধ্যে সাগরের অবস্থা খারাপ হলে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। ফলে সোমবার দ্বীপ থেকে কোনো ট্রলার ছাড়েনি। এতে ভ্রমণে আসা তিন শতাধিক পর্যটক দ্বীপে আটকা পড়েছেন। ফিরতে না পারায় অনেকে ক্ষুব্ধ হয়েছেন।’
জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ পারভেজ চৌধুরী বলেন, ‘সাগরে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও বিকেল হওয়ায় দ্বীপ থেকে কোনো ট্রলার ছাড়েনি। দ্বীপে রয়ে যাওয়া পর্যটকদের যাতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় সেজন্য আমরা সব সময় খোঁজ খবর নিচ্ছি। তবে অনেকে ফিরতে না পারায় ক্ষোভ প্রকাশ করছেন। আশা করছি সাগরের অবস্থা স্বাভাবিক থাকলে মঙ্গলবার সকালে পর্যটকরা দ্বীপ ছাড়তে পারবেন। পাশপাশি সেন্টমার্টিনের কিছু মানুষ টেকনাফে আটকা পড়েছে তাদেরও খোঁজ খবর রাখছি আমরা।’

 

সম্পর্কিত খবর