শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বাংলাদেশ কি ফের ধর্মনিরপেক্ষ হবে? অশান্তির মধ্যেই ইঙ্গিত হাসিনার

বাংলাদেশে (Bangladesh) সাম্প্রদায়িক হিংসার মধ্যেই ধর্মনিরপেক্ষতায় ফেরার ইঙ্গিত। অন্তত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিবৃতি দিয়েছেন, তাতে এমনটা হতে পারে বলেই ধারণা রাজনৈতিক মহলের। তিনি বলেন, “বাংলাদেশে সকল ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করবে। যার যার ধর্ম সে সে পালন করবে। একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের এটাই ‘মূল মন্ত্র’।”

এ ক্ষেত্রে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতার পথে ফেরার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে  সে দেশের তথ‌্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মুরাদ হাসানের মন্তব্যে। তিনি বলেছেন, ১৯৭২-এর ধর্মনিরপেক্ষ সংবিধানে ফেরাতে শীঘ্রই সংসদে একটি বিল পেশ হবে। সেই বিল সর্বসম্মতভাবে পাশ করিয়ে নেওয়ার ব‌্যাপারেও আত্মবিশ্বাসী বাংলাদেশের শাসক দল আওয়ামি লিগ।

১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশকে ‘ধর্মনিরপেক্ষ গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র’ ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। কিন্তু, ১৯৭৮ ও ১৯৯০ সালে সংবিধান সংশোধন করে বাংলাদেশের জাতীয় ধর্ম হয় ইসলাম। এখন কি ফের সংবিধান সংশোধনের পথে বাংলাদেশ? জাতীয় চরিত্র পালটে ‘ধর্মনিরপেক্ষ’ হতে চায় শেখ হাসিনা সরকার। সংসদে সর্বসম্মতিক্রমে বিল পাস করাতেও তৎপর হয়েছে শাসক দল।

বাংলাদেশে দুর্গাপুজোর সময় কিছু জায়গায় সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটে। তার পরিপ্রেক্ষিতে সংখ‌্যালঘু সম্প্রদায়ের মনোবল বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ এক অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশে সকল ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করবে। যার যার ধর্ম সে সে পালন করবে।” তিনি প্রত্যেক বাংলাদেশবাসীকে স্মরণ করিয়ে দেন, “ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” এই প্রসঙ্গে তিনি বঙ্গবন্ধুর কথাও তুলে ধরেন। মুজিবর রহমান বলেছিলেন, “বাংলাদেশের মাটিতে সাম্প্রদায়িকতার কোনও স্থান নেই। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান… যাঁরা যাঁরা এ দেশে বসবাস করেন, তাঁরা প্রত্যেকেই এদেশের নাগরিক। প্রতিটি ক্ষেত্রে তাঁরা সম অধিকার ভোগ করবেন।” বাংলাদেশের হিন্দু নাগরিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আপনারা সবসময় নিজেদের সংখ্যালঘু মনে করেন কেন? আপনারা প্রত্যেকে এই দেশেরই নাগরিক। এই মাটিতে আপনার জন্ম। এই মাটিতে যাঁদের জন্ম, তাঁরা এই মাটিরই সন্তান। আপনারা সবাই নিজের অধিকারে বসবাস করেন।”

এদিকে, বাংলাদেশ একটি ‘ধর্মনিরপেক্ষ’ দেশ উল্লেখ করে তথ‌্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মুরাদ হাসান বলেন, “আমরা শীঘ্রই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিষ্ঠিত ১৯৭২ সালের সংবিধানে ফিরে যাব।” বাংলাদেশের একটি সংবাদ পোর্টালের খবর অনুযায়ী, তিনি বলেছেন, “সামরিক শাসকরা ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতার মূল আদর্শকে দুর্বল করার চেষ্টা করেছে।” তিনি সম্প্রতি একটি ভিডিও বার্তায় বলেছেন, “ইসলাম রাষ্ট্রধর্ম হতে পারে না। আমরা ১৯৭২ সালের সংবিধানে ফিরে যাব আমরা সেই বিলটি সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাশ করিয়ে নেব। আমি মনে করি না কেউ এই বিলের বিরোধিতা করতে পারেন।”

– সূত্র : সংবাদ প্রতিদিন, ভারত।

সম্পর্কিত খবর