শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

দুর্যোগ মোকাবিলায় মন্ত্রণালয়গুলোর প্রস্তুতি নিয়ে ক্ষোভ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান দুর্যোগ মোকাবিলায় মন্ত্রণালয়গুলোর প্রস্তুতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন,  ‘মন্ত্রণালয়গুলো বলছে ছুটি বাতিল করা হয়েছে, এই করছি, সবাই আছি।’ বলতে বাধ্য হচ্ছি—কিছুদিন আগে একটা বড় ঝড় হলো। সেই ঝড়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে একটা গাছ পড়েছিল, সেই গাছটা কাটার লোক নেই। পিডব্লিউডিকে ডাকলাম, চার ঘণ্টা লাগলো ওই গাছ সরাতে। করাত নেই—করাত পাওয়া গেল না। এই যদি হয় অবস্থা, সারাদেশের কী অবস্থা?

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভায় শনিবার (০৯ নভেম্বর) দুপুরে নিজের অভিজ্ঞতা বিনিময়কালে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন সাজ্জাদুল হাসান। সভায় সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, তথ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং বিভিন্ন বিভাগ ও সংস্থার প্রধানরা।

সাজ্জাদুল হাসান বলেন, আমি কক্সবাজারের ডিসি ছিলাম। ৯ নম্বর ১০ নম্বর বিপদ সংকেত বলছেন, এটা আসলে সাধারণ মানুষকে বোঝানো কঠিন হয়ে যায়। আমি দেখেছি সেন্টমার্টিনে যখন ৯ নম্বর সংকেত দিলো, সেখানকার মানুষদের সরিয়ে নিয়ে আসার জন্য। তারা বলেন যে, পানিতে হাত দিলেই বুঝতে পারি আসলে এটা ৩ নম্বর নাকি ৪ নম্বর সংকেত। আপনারা যাই বলেন। কাজেই তাদের কনভিন্স করা খুবই কঠিন।

তিনি আরও বলেন, ভূমিধস যখন হয় বার বার মাইকিং করা হচ্ছে আবার সেই পাহাড়ে ওঠে, কোনভাবেই নামে না। এখন ঘূর্ণিঝড় বুলবুল ৩১০ কিলোমিটার দূরে আছে বলা হচ্ছে। আল্লাহ আমাদের সহায় হোন।

 

 

 

সম্পর্কিত খবর