শিরোনাম
আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
down of head

কুমিল্লায় বাস-সিএনজি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত ১৫

কুমিল্লার বুড়িচংয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

শনিবার রাত ১০টার দিকে বুড়িচং উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি কাঁটা জাঙ্গাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কুমিল্লা সিটির আদর্শ সদর উপজেলার রত্নবতী এলাকার বাসিন্দা সিএনজি আরোহী সাইদ হোসেন (৫০) তার স্ত্রী রুমি আক্তার (৪০)। এ ঘটনায় আহত সিএনজিচালিত অটোরিকশা চালকের অবস্থা আশংকাজনক।

জানা যায়, নিহতদের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ময়নামতি হাইওয়ে ক্রসিং পুলিশের এসআই আবদুল করিম গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে সিএনজির দুই যাত্রী নিহত ও বাকি যাত্রীরা আহত হয়। বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত খবর