down of head

বিচ্ছেদ নিয়ে যা বললেন হিরো আলম

হিরো আলমের সঙ্গে তার স্ত্রী নুসরাতের বিচ্ছেদ হয়ে গেছে এমন একটি গুজব বেশকিছু দিন ধরেই শোনা যাচ্ছিল। এবার এ বিষয়ে মুখ খুললেন হিরো আলম।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সেই গুজব নাকচ করে দিয়ে নিজের ভ্যারিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন হিরো আলম।

বিবাহবার্ষিকী উপলক্ষে দেওয়া ওই স্ট্যাটাসে হিরো আলম লেখেন, আজ আমাদের শুভ বিবাহবার্ষিকী। দেখতে দেখতে আজ আমাদের বিবাহের পাঁচটি বছর পার হলো। আমি সবসময় আল্লাহর কাছে এই দোয়া চাই যে, আমরা যেন বাকি জীবন এভাবেই সুখে-দুঃখে একসঙ্গে থাকতে পারি।

অনেকেই বলে আমাদের নাকি ছাড়াছাড়ি হয়েছে। এটা পুরোটাই ভুল, মিথ্যা গুজব। গুজবে কান দেওয়ার আগে সত্যটা ভালোভাবে যাচাই করে নিন, আপনাদের দোয়া, ভালোবাসায় আমরা অনেক ভালো আছি।

বাকিটা জীবন আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে থাকতে চাই। সবাই ভালো থাকবেন, আর আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে মাফ করবেন।

সম্পর্কিত খবর