শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

আমি ভালো বাবা নই: শাহরুখ

স্ত্রী, তিন ছেলে মেয়েকে নিয়ে ভরা সংসার শাহরুখ খানের। তারকা সন্তান হওয়ায় ইন্ডাস্ট্রিতে আরিয়ান, সুহানা, আব্রাম তিনজনেই আলাদাভাবে পরিচিত। তবে সাম্প্রতি মাদককাণ্ডে বড় ছেলে আরিয়ান গ্রেফতার হওয়ার পর থেকেই বাবা হিসেবে সমালোচনার শিকার হয়ে চলেছেন কিং খান। কিন্তু এসবের অনেক আগেই শাহরুখ স্বীকার করেছিলেন, তিনি ভাল বাবা নন। একটি সংবাদ মাধ‍্যমের সাক্ষাৎকারে শাহরুখ নিজেই বলেছিলেন এ কথা।

তিনি বলেন, ‘আমি একদিন আব্রামের সঙ্গে বসেছিলাম। আমি ওকে বললাম আমার কাছে এসে বসতে। কিন্তু ও না বসে ওখান থেকে চলে গেলো। তখন আমার মনে অনেক রকম প্রশ্ন আসতে থাকে। আমি কি একজন ভাল বাবা না? ওকে কি আমি যথেষ্ট ভালবাসা দিতে পারিনি? ছবির পেছনে বেশি ব‍্যস্ত থাকায় আমি কি ছেলেমেয়েদের কম সময় দিচ্ছি?

অপর একটি সাক্ষাৎকারে শাহরুখ দাবি করেছিলেন, তিনি একেবারেই কড়া বাবা নন। তাকে দেখে এমনটা মনে হতেই পারে কিন্তু আসলে তিনি নন। ছেলেমেয়েদের নিজের মতো করে চালিত করতে পারেন না তিনি।

শাহরুখ আরো জানিয়েছিলেন, ছবিতে তার অ্যাকশন দৃশ‍্য দেখে আব্রামভাবে সেসব বুঝি সত‍্যি। এই কারণেই দিলওয়ালের সময় কাজল এবং রইস ছবির সময় নওয়াজউদ্দিন সিদ্দিকীর উপরে রেগে গিয়েছিলো ছোট্ট আব্রাম।

আরিয়ানের গ্রেফতারির পর শাহরুখের ঘনিষ্ঠ এক বন্ধু জানিয়েছেন, অস্বাভাবিকভাবে শান্ত হয়ে গিয়েছেন কিং খান। কষ্ট বা রাগ প্রকাশ করতে না পারায় গুমরে গুমরে মরছেন।

শাহরুখের বন্ধুর কথায়, ‘উনি ঠিক করে খাচ্ছেন না, ঘুমাচ্ছেনও না। এমনিতেও উনি মাত্র কয়েক ঘন্টার জন‍্যই ঘুমোন। এখন সেটুকুও বন্ধ।’ আরেক পরিচালকের কথায়, কিং খানও দিনের শেষে একজন অসহায় বাবা।

 

সম্পর্কিত খবর