শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বিএনপি সাম্প্রদায়িকতাকে উসকে দিচ্ছে: ওবায়দুল কাদের

বিএনপি আবারও তাদের পুরনো রূপে ফিরে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা নতুন করে সাম্প্রদায়িকতাকে উসকে দিচ্ছে এবং সহযোগিতা করছে। আজ শুক্রবার তার বাসভবনে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির শাসনামলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের জন্য প্রতিটি রাত ছিল দুঃস্বপ্নের। শুধু তাই নয়, সনাতন ধর্মালম্বীদের জন্যও প্রতিটি রাত ছিল দুঃস্বপ্নের— এই বুঝি মন্দিরে, বাড়ি-ঘরে হামলা হলো!

ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার যে রঙিন খোয়াব বিএনপি দেখছে, তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে।

ওবায়দুল কাদের আরও বলেন, ক্ষমতা দেওয়ার মালিক সর্ব শক্তিমান আল্লাহ এবং এদেশের জনগণ। কাজেই দুঃস্বপ্ন বিএনপিই দেখছে। বিএনপিকে নিয়ে দুঃস্বপ্ন দেখার কোনো কারণ নেই। তারা গত ১ যুগ ধরে নির্বাচন ও রাজপথে এমন কোনো সক্ষমতা দেখাতে পারেনি যে, আওয়ামী লীগ তাদের নিয়ে দুঃস্বপ্ন দেখবে।

তিনি বলেন, যারা হাওয়া ভবন নামে খাওয়া ভবন তৈরি করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল তাদের মেগা প্রকল্প দেখলে মনোযন্ত্রণা হওয়াই স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নিজেদের শাসনামলে দেশে একটি মেগা প্রকল্প করার সাহস ও সক্ষমতা দেখাতে পারেনি। কিন্তু তারাই আজ মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে। এটা প্রতিহিংসাপরায়ণ ও ব্যর্থ এক বিরোধীদল বিএনপির ঈর্ষাকাতরতা ছাড়া কিছুই নয়।

সম্পর্কিত খবর