শিরোনাম
icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন
down of head

২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ (বিডি) লিমিটেডের প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত সংশোধন করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিটি সর্বোচ্চ ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে। ইউরোতে এর পরিমাণ ২ কোটি।প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের ২৮ কোটি ৫০ লাখ প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে। এর মাধ্যমে সর্বোচ্চ ২৮৫ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে। তবে অর্থ গ্রহণের দিন ইউরোর বিনিময় হার অনুযায়ী টাকার চূড়ান্ত পরিমাণ নির্ধারণ করা হবে।

গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় আগের সিদ্ধান্ত সংশোধন করা হয়েছে। কোম্পানির পর্যাপ্ত ইকুইটি সক্ষমতা বিবেচনায় নিয়ে প্রেফারেন্স শেয়ার ইস্যুর পরিমাণ নতুন করে নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৬ অক্টোবর প্রেফারেন্স শেয়ার ইস্যুর বিষয়ে মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করেছিল কোম্পানিটি। পরদিন ২৭ অক্টোবর ডিএসইতে শেয়ার মূলধন বৃদ্ধি-সংক্রান্ত তথ্য জানানো হয়। এবার আগের সুপারিশ সংশোধন করে নতুন প্রস্তাব প্রকাশ করেছে পরিচালনা পর্ষদ। তবে আগের মূল্য সংবেদনশীল তথ্যে প্রকাশিত অন্যান্য সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে।

সংশোধিত প্রস্তাব অনুমোদনের জন্য আগামী ১৫ ডিসেম্বর কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনের (বিএসইজেড) সিঙ্গার হোম অ্যাপ্লায়েন্সেস কারখানায় সরাসরি উপস্থিতি ও অনলাইন—উভয় মাধ্যমে সভাটি অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর