শিরোনাম
icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি icon বরিশালে পপুলার লাইফের চেক বিতরণ ও আলোচনা icon খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ icon হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৩৮ icon পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই icon এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর icon প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভা ৩০ নভেম্বর icon ব্যাংক পর্ষদে মন্ত্রী-এমপি নিষিদ্ধের প্রস্তাব
down of head

কমল জ্বালানি তেলের দাম

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে এবং উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার পরও বিশ্ববাজারে তেলের দাম বাড়েনি; বরং টানা তিন সপ্তাহ ধরে অপরিশোধিত তেলের দরপতন অব্যাহত রয়েছে।

বৈশ্বিক শেয়ারবাজারে ব্যাপক দরপতন ও বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগের কারণে জ্বালানির চাহিদা কমার আশঙ্কা থেকেই বাজারে এই নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার (২৩ নভেম্বর) এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে এবং দিনের পরবর্তী সময়ে তেলের দামে দরপতন দেখা যায়। বাংলাদেশ সময় দুপুর ১টা ৩৮ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৫১ শতাংশ কমে ৯২ দশমিক ১০ ডলারে নেমে আসে। এর আগে সকালের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ২৮ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ২৯ ডলারে লেনদেন হয়েছিল।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও নিম্নমুখী ছিল। শুরুতে ১৫ সেন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৬ ডলারে নামলেও পরবর্তীতে তা ৪৩ সেন্ট বা শূন্য দশমিক ৫২ শতাংশ কমে ৮২ দশমিক ৯৮ ডলারে দাঁড়ায়। এর আগে দিনের লেনদেনে ব্রেন্টের দাম সর্বোচ্চ ৯৩ দশমিক ১২ ডলার এবং ডব্লিউটিআইয়ের দাম ৮৩ দশমিক ৯৫ ডলারে উঠেছিল। গত সপ্তাহেও ব্রেন্টের দাম ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশ কমেছিল।

দরপতনের নেপথ্যে কারণ

বিশ্লেষকরা বলছেন, এশিয়া ও যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ব্যাপক দরপতন এবং পণ্যবাজারে শেয়ার বিক্রির চাপ তেলের দামে নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের সুফল নিয়ে উদ্বেগের কারণে আন্তর্জাতিক আর্থিক বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার জেরে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের নাসডাক সূচক ১০ শতাংশ পড়ে যায়।

বৈশ্বিক অর্থনীতির এই দুর্বল পূর্বাভাস জ্বালানি তেলের চাহিদা কমিয়ে দিতে পারে- বিনিয়োগকারীদের এমন আশঙ্কা থেকেই তেলের দাম কমছে।

বড় পতন ঠেকিয়েছে মধ্যপ্রাচ্যের হামলা

বৈশ্বিক আর্থিক বাজারের চাপ সত্ত্বেও মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামো ও নৌপথে হামলার ঘটনা তেলের দামের বড় ধরনের পতন ঠেকিয়ে রেখেছে। রবিবার (২২ নভেম্বর) ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের একটি তেল শোধনাগারে হামলার দাবি করে। এছাড়া সপ্তাহান্তে উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালির কাছে কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার খবর পাওয়া গেছে।

সংশ্লিষ্টদের আশঙ্কা, গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল ও আঞ্চলিক তেল সরবরাহ ব্যাহত হলে বিশ্ববাজারে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে। তেলবাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এবং পাল্টাপাল্টি হুমকি অব্যাহত থাকলে তেলের বাজারে ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাবও বজায় থাকবে।

নজর এখন ওপেক প্লাসের বৈঠকে

বাজারের এই অস্থিরতার মধ্যেই বিনিয়োগকারীরা এখন ওপেক প্লাসের মন্ত্রী পর্যায়ের বৈঠকের দিকে তাকিয়ে আছেন। আগামী ২৯ নভেম্বর ওপেকভুক্ত দেশগুলো এবং রাশিয়াসহ মিত্র তেল উৎপাদনকারী দেশগুলোর এই জোট বৈঠকে বসবে। সেখানে ২০২৭ সালের জন্য তেল উৎপাদন নীতিমালা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত খবর