শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

মডার্নার বুস্টার ডোজে অ্যান্টিবডি বেশি

যারা মডার্নার টিকার বুস্টার ডোজ নিয়েছেন, তাদের শরীরের অ্যান্টিবডি ফাইজার বা জনসন অ্যান্ড জনসনের টিকার বুস্টার ডোজের তুলনায় বেশি। যুক্তরাষ্ট্রে পরিচালিত এক গবেষণার প্রাথমিক ফলাফলে এমন তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ) ওই গবেষণা পরিচালনায় যুক্ত। জনসন অ্যান্ড জনসনের টিকা প্রয়োগের অনুমতি এখন যুক্তরাষ্ট্রে নেই। সে ক্ষেত্রে বুস্টার ডোজ হিসেবে অন্য টিকা বা মিশ্র টিকা ব্যবহারের ফলাফল জানার অপেক্ষায় ছিল এনআইএইচ।

কমপক্ষে ১২ সপ্তাহ আগে ফাইজার, মডার্না অথবা জনসন অ্যান্ড জনসনের টিকা নিয়েছিলেন এমন ৪৫৮ প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর এ গবেষণা চালানো হয়। এই তিনটি দলকে তিন ভাগে ভাগ করা হয়। তিন দলকে বুস্টার ডোজ হিসেবে ফাইজার, মডার্না অথবা জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়। বুস্টার ডোজ নেওয়ার ১৫ দিন পর গবেষকেরা তাদের অ্যান্টিবডি পরীক্ষা করেন।

গবেষণার ফলাফল গবেষকদের রীতিমতো আশাবাদী করে তোলে। দেখা গেছে, যারা জনসন অ্যান্ড জনসনের টিকা নিয়েছেন, তাদের একই ধরনের টিকার বুস্টার ডোজ দেওয়ার পর অ্যান্টিবডি চারগুণ বেড়েছে। ফাইজারের টিকার বুস্টার ডোজ দেওয়ার পর অ্যান্টিবডি বেড়েছে ৩৫ গুণ। আর মডার্নার টিকার বুস্টার ডোজ দেওয়ার পর অ্যান্টিবডি বেড়েছে ৭৬ গুণ।

গবেষণায় আরও জানানো হয়, যারা মডার্নার টিকা নিয়েছিলেন, তাদের অ্যান্টিবডির মাত্রা ফাইজার অথবা জনসন অ্যান্ড জনসনের টিকা নেওয়া ব্যক্তিদের তুলনায় বেশি ছিল। বুস্টার ডোজ নেওয়ার পর কারও শরীরে বড় ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি বলেও গবেষণা প্রতিবেদনে জানানো হয়।

তবে গবেষণাটি এখনো পর্যালোচনা করা হয়নি। এ গবেষণায় কিছু সীমাবদ্ধতাও রয়েছে। গবেষণায় অংশগ্রহণকারীদের সংখ্যা ছিল কম। গবেষণায় ১৫ দিন ধরে অংশগ্রহণকারীদের পর্যবেক্ষণ করা হয়। কিন্তু এরপর রোগ প্রতিরোধক্ষমতাও কমতে পারে। এসব বিষয় গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়নি।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে বেলর কলেজ অব মেডিসিনের শিক্ষক পিটার হোটেজ টুইটে বলেন, সংক্ষিপ্ত পরিসরে এ গবেষণার ফলাফলের ভিত্তিতে বড় কোনো সিদ্ধান্তে না পৌঁছানোই ভালো। তিনি বলেন, এনআইএইচের গবেষণার ফলাফল নিয়ে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) বিশেষজ্ঞ দল আলোচনা করেছে। আগামী বৃহস্পতি বা শুক্রবার বুস্টার ডোজের জন্য মডার্না ও জনসন অ্যান্ড জনসনের আবেদন বিবেচনা করার কথা রয়েছে।

ফাইজারের বুস্টার ডোজ টিকা এর মধ্যেই যুক্তরাষ্ট্রে অনুমোদন পেয়েছে। ৬৫ বছর বা তার বেশি বয়সী উচ্চঝুঁকিতে থাকা মানুষ এবং যারা করোনা ভাইরাসে সংক্রমিত ব্যক্তিদের বেশি সংস্পর্শে আসেন, তাদের জন্য এ টিকার বুস্টার ডোজ অনুমোদন পেয়েছে।

 

সম্পর্কিত খবর