শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

‘আদালতে খালেদা জিয়ার মুক্তি হবে না, যা হবে রাস্তায়’

যদি  খালেদা জিয়ার মুক্তি চান, তাহলে আপনারা প্রস্তুত হন। আর প্রেসক্লাবে নয়, যা হবে রাস্তায়। নেতাদের নির্দেশের অপেক্ষায় না থেকে কর্মীদের মাঠে নামার আহ্বান জানিয়ে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হল রুমে তারেক পরিষদ ঢাকা মহানগর উত্তর আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তারেক পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাহেদুল ইসলাম লরেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, তারেক পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মেজর (অব.) হানিফ প্রমুখ।

গয়েশ্বর চন্দ্র বলেছেন, নেতারা অনেক সময় নির্দেশ দিতে পারেন না। তাই বলে কর্মীদের বসে থাকলে চলবে না। ১৯৭১ সালেও নেতারা নির্দেশ দিতে পারেননি। তখন অখ্যাত একজন মেজর স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কেউ প্রশ্ন করেনি তুমি কে ঘোষণা দেওয়ার। সবাই ঘোষণার সঙ্গে সঙ্গে যুদ্ধে নেমেছিল। আমাদের এখন সময় হয়েছে রাস্তায় নামার। আদালতের মাধ্যমে নেত্রীর মুক্তি হবে না। এটা বুঝে গেছি। সুতরাং আপনাদের যদি প্রাণের দাবি ও আকাঙ্খাবোধ তীব্র হয় খালেদা জিয়ার মুক্তি চাই, তাহলে আপনারা প্রস্তুত হন। আমার অধিকার আছে খালেদা জিয়ার মুক্তির জন্য পথে নামার।

তিনি বলেন, আমি বিশ্বাস করি আমাদের নেতারা কিংবা দল নিশ্চয়ই বিষয়টা বিবেচনায় রাখবেন। বিষয়টা আর দীর্ঘ সময় অপেক্ষা করার নয় এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়। দল ভুল করবে বলে আমি মনে করি না। আপনারা প্রস্তুত থাকেন। আর এ প্রেসক্লাবে নয়, যা হবে রাস্তায়।

 

সম্পর্কিত খবর