শিরোনাম
down of head

সূচকের পতনে লেনদেন ৩১৭ কোটি টাকার

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬৪টি শেয়ারের দর কমেছে। একই সঙ্গে টাকার অংকে গত কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমান কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার (১৭ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ৮৭ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৩৩ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ৫৭ পয়েন্ট কমে ১০৭২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫দশমিক ৯৯ পয়েন্ট কমে ২০৯০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩১৭কোটি ৩৭ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৯৯ কোটি ৬৮ লাখ ৯৯ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৮৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯৬টি কোম্পানির, বিপরীতে ২২৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

সম্পর্কিত খবর