শিরোনাম
দেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রীহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১১৫৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৭৯ শতাংশশাহজালালে আড়াই কোটির স্বর্ণ-সিগারেট আটকমাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীরবিডিনিউজের প্রধান সম্পাদক আর নেইময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৭দেশে ভূমিকম্প অনুভূতপ্রি-শিপমেন্ট ঋণ তহবিল ৭ হাজার কোটি টাকাতিন মাসে পোশাক রপ্তানি বেড়েছে ৬.১০%সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়
down of head

সূচকের পতনে চলছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫১৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯ টির, দর কমেছে ১৭৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭০ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৪৯ কোটি ৭৬ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৭৮২ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৬০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪ টির, দর কমেছে ২৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি টাকা।

সম্পর্কিত খবর