দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদাস
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৮ টি কোম্পানির মধ্যে ২৮৭ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) ডিএসইতে সর্বোচ্চ ও খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের ৩ টাকা ৪ পয়সা বা ৯ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিঃ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ফিড মিলের ৯.৪৬ শতাংশ, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ডের ৯.৩৮ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৮.৯৪ শতাংশ, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের ৮.৭৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.৭০ শতাংশ, বেক্সিমকোর ৭.৯৬ শতাংশ ও সোনারগাঁ টেক্সটাইলের ৭.৫১ শতাংশ দর বেড়েছে।



