শিরোনাম
icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত
down of head

মে মাসের পর সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে বেড়ে মে মাসের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কায় বৃহস্পতিবার তেলের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা যায়।

ব্রেন্ট ক্রুডের দাম বৃহস্পতিবার ৬ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৭ দশমিক ৬৩ ডলারে লেনদেন শেষ হয়েছে। মে মাসের পর এটাই ব্রেন্টের সর্বোচ্চ দাম।

ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দরনগর মোখা হুথিরা দখলে নেওয়ার পর বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর সঙ্গে হরমুজ প্রণালিতে আরো কয়েকটি জাহাজ লক্ষ্যবস্তু করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও মে মাসের মাঝামাঝির পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। বৃহস্পতিবার ডব্লিউটিআইয়ের দাম ৬ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৩ দশমিক ৮২ ডলারে লেনদেন শেষ হয়েছে।

সম্পর্কিত খবর