শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

‘সাংবাদিকতা থ্যাংকসলেস জব’

 

‘সাংবাদিকদের কাজে আমরা কেউ সন্তুষ্ট থাকি না। এ জন্য সাংবাদিকতাকে বলা হয় থ্যাংকসলেস জব। প্রশংসাসূচক সংবাদ হলে আমরা খুব খুশি হই, কিন্তু অনিয়ম-দুর্নীতি-অব্যবস্থাপনার সংবাদ হলে আমরা খুশি হতে পারি না’, বলেছেন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার ‘বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘রূপসী বাংলা’ শীর্ষক জাতীয় ফটো প্রদর্শনী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আটজন পুরস্কারপ্রাপ্ত ফটো জার্নালিস্টের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন মন্ত্রী।

এসময় মন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের সৃষ্টিই তাদের অমরত্ব দিতে পারে। একজন ভালো সাংবাদিকের কোনও বন্ধু থাকে না। তারা কঠিনকে ভালোবাসেন।… তাদের বৈচিত্র্যময় জীবনে আনন্দের চেয়ে বেদনার মুহূর্ত প্রবল। তাদের অনবদ্য সৃষ্টি অনেক সময় অনুপ্রেরণা ও উৎসাহ দেয়। ভবিষ্যতে চলার পথ নির্দেশ করে।’

সাংবাদিকরা অনেক সময় প্রয়োজনীয় বেতন-ভাতা পান না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘অনেক সাংবাদিক অত্যন্ত কষ্টদায়ক জীবনযাপন করেন। অনেকেরই মালিকপক্ষের কঠোর আচরণ সইতে হয়। তাদের স্বকীয়তা বিকাশের জায়গা সীমাবদ্ধ হয়ে যায়। তবে, এখন সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন গণমাধ্যম সাংবাদিকদের বিকাশের ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে।’

খবর সংগ্রহের সময় ঝুঁকি নিয়ে কাজ করায় ফটো সাংবাদিকদের প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘ফটো সাংবাদিকদের কর্মক্ষেত্রে অনেক সময় ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। তবু নৈপুণ্য দিয়ে নির্মল ও নির্ভেজালভাবে ফটো সাংবাদিকরা তথ্য উপস্থাপন করেন, যা অনেক ক্ষেত্রে রিপোর্টাররাও পারেন না।’

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোহাম্মদ এনায়েত করিম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজল হাজরা।

সম্পর্কিত খবর