মামলায় স্থগিত ইসলামী ইন্স্যুরেন্সের এজিএম
মামলার কারণে স্থগিত করা হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নির্ধারিত বার্ষিক সাধারণ সভা (এজিএম)। আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এজিএম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইসলামী ইন্স্যুরেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৫ জুন ২০২৬ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত লভ্যাংশ ঘোষণাসংক্রান্ত তথ্যের ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত জানানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৭ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা থাকা কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা স্থগিত করা হয়।
এজিএমের পরবর্তী তারিখ ও সময় পরে জানানো হবে বলে জানায় ইসলামী ইন্স্যুরেন্স।



