আয় কমেছে ১০ বীমা কোম্পানির
আয় (ইপিএস) কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০টি সাধারণ বিমা কোম্পানির। সম্প্রতি ৪৩টি সাধারণ বিমা কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। যার মধ্যে দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ১০টি কোম্পানির।
পুঁজিবাজারে আয় কমে যাওয়া কোম্পানিগুলো হলো- ঢাকা ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, সেনা ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি), ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স।
ক্রিস্টাল ইন্স্যুরেন্স
অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) কমে হয়েছে ৮১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস ছিল ৮৪ পয়সা।
অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) ক্রিস্টালের শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৯৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস হয়েছিল ১ টাকা ৭৮ পয়সা।
ঢাকা ইন্স্যুরেন্স
অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৭ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস ছিল ৭৩ পয়সা।
জানুয়ারি’২৬ থেকে জুন’২৬ ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ২০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস ছিল ১ টাকা ২৩ পয়সা।
মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স
অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১২ পয়সা।
অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস হয়েছিল ৫৫ পয়সা।
নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স
অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস ছিল ৩৩ পয়সা।
অর্থবছরের জানুয়ারি’২৬-জুন’২৬ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস হয় ৯৮ পয়সা।
প্রাইম ইন্স্যুরেন্স
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস ছিল ৫৫ পয়সা।
জানুয়ারি’২৬-জুন’২৬ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস হয়েছিল ১ টাকা ১৬ পয়সা।
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স
আয় কমেছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের। অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) পূরবী জেনারেল ইন্স্যুরেন্সে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস হয়েছিল ৪৫ পয়সা।
অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস হয়েছিল ৭৮ পয়সা।
রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি
রিপাবলিক ইন্স্যুরেন্সের এপ্রিল’২৬ থেকে জুন পর্যন্ত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস ছিল ৬৩ পয়সা।
৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস ছিল ১ টাকা ৭ পয়সা।
সেনা ইন্স্যুরেন্স
অর্থবছরের এপ্রিল’২৬-জুন’ সেনা ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস হয় ১ টাকা ৫৭ পয়সা।
অর্থবছরের জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ৩ টাকা ৩৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস হয়েছিল ৩ টাকা ৪৭ পয়সা।
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ৫৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস হয়েছিল ৫৬ পয়সা ।
গত ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ টাকা ২৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস হয়েছিল ১ টাকা ২৩ পয়সা।
সোনার বাংলা ইন্স্যুরেন্স
কমেছে সোনার বাংলার আয়। অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৪৫ পয়সা।
অর্থবছরের জানুয়ারি’২৬-জুন’২৬ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৮৯ পয়সা।



