শিরোনাম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম
down of head

দর বৃদ্ধির শীর্ষে জিকিউ বলপেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জিকিউ বলপেন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৮০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২১৫ বারে ৪৮ হাজার ৬৬৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৬৯ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা রিলায়েন্স ওয়ানের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৫৮ শতাংশ। ফান্ডটি ১ হাজার ১৭০বারে ৩৫ লাখ ১৭ হাজার ৪২২ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৭৬ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ফারইস্ট নিটিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৪৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩০১ বারে ২৯ লাখ ৬ হাজার ৫৫৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৭৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – গোল্ডেন সনের ৪.৪৪ শতাংশ, ক্রাউন সিমেন্টের ৩.৯৯ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৩.৭৫ শতাংশ, আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের ৩.৫১ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৩.২৫ শতাংশ, এস্কয়ার নিটের ৩.১৬ শতাংশ ও সালভো কেমিক্যালের ৩.১১ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সম্পর্কিত খবর