ব্যাংক এশিয়ার উদ্যোক্তার ১০.৬৩ লাখ শেয়ার বিক্রি
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া পিএলসির উদ্যোক্তা পরিচালক রুমি এ হোসাইন কোম্পানিটির ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রি করেছেন।
সোমবার (২৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ৬ জুলাই এক ঘোষণার মাধ্যমে শেয়ার বিক্রির পরিকল্পনার কথা জানিয়েছিলেন ব্যাংক এশিয়ার উদ্যোক্তা পরিচালক রুমি এ হোসাইন। ওই ঘোষণার ধারাবাহিকতায় তিনি ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।
ডিএসইর মাধ্যমে বিদ্যমান বাজারদরে এসব শেয়ার বিক্রি করা হয়েছে।



